কলকাতা

‘ডানা’র দাপটের পর , সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম

বৃহস্পতিবার মধ্য রাতে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ‘ডানা’ । ‘ডানা’র দাপটে ঝড় সেরকম হয়নি কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে। এবার ডানা নিয়ে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। তার কথায় , দুপুর ১২ টা পর্যন্ত বালিগঞ্জ এলাকায় ১১৯ mm বৃষ্টি হয়েছে, মোমিনপুরে ১০৪ mm, চেতলা ৯৯ mm। জলমগ্ন হয়ে রয়েছে শহর কলকাতা । তিনি জানান , ঘণ্টায় ২০ mm পর্যন্ত জল কলকাতা পৌরসভা নামাতে পারে। এর থেকে বেশি হলে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে।

পাশাপাশি , ঠনঠনিয়া কালীবাড়ির চিত্রটা এবারেও বদলায়নি । প্রায় ৫০ বছর ধরে জল জমে আসছে ঠনঠনিয়ায়। তবে তাড়াতাড়ি ব্যবস্থা করা হচ্ছে জল যাতে নেমে যায়।

তিনি জানান , ” আমরা লক গেট খুলতে পারিনি , লো টাইড এ বিপদ সীমার উপর জল ছিল। ফুল ফেজ এ পাম্পিং চালিয়েছি। এসএসকেএম এ জল ছিল। পাম্পিং এর মধ্যে নামানোর ব্যবস্থা করেছি। এখন জল নেই। নতুন করে বৃষ্টি না হলে তিন ঘণ্টার মধ্যে জল নেমে যাবে। এখন লক গেট খুলে দেওয়া হয়েছে ৪৮৩ টি বড় ক্যাপাসিটির পাম্প চলছে। ৮৭ টি পাম্পিং স্টেশন। একটা গাছ পড়েনি। বর্ষার আগে আমরা ল্যাম্প পোস্ট অডিট করি তাই বিদ্যুৎস্পৃষ্ট হয়নি। বিভিন্ন জায়গায় এখন যেখানে যে আছে শকিং মেশিন দিয়ে জল নামানোর ব্যবস্থা করছি। 1১৪ লক্ষ টন পলি গুলো ডিসেনন্টিং করে বার করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.