পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবহেলা ও বঞ্চনার শিকার বঙ্গ কৃষকদের সাথে নিয়ে, ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার আহ্বানে আজ “কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও” পদযাত্রা শুরু হল শিলিগুড়ির ফুলবাড়ি থেকে। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহন করেছিলেন প্রায় দেড়হাজার বিজেপী এবং কিষান মোর্চার সম্পাদকেরা। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ জানান রাজ্য সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে এবং ভুল বুঝিয়েই চলেছে
তাই আমরা এর তীব্র প্রতিবাদ করছি।এই প্রতিবাদ চলবে আরো কয়েকদিন ধরে।যতদিন না পর্যন্ত কৃষকেরা তাদের ন্যায্য দাবী পাবেন ততদিন পর্যন্ত সারা ভারত ব্যাপী চলবে এই আন্দোলন।এদিনের বিক্ষোভ সমাবেশ ফুলবাড়ি থেকে শুরু হয়ে শিলিগুড়ি হিলকার্ড রোডে শেষ হবে বলে খবর।







