রাজ্য

ফের একবার বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হল দশম শ্রেণীর স্কুল ছাত্রীর

দিদির বাড়ি থেকে ফেরার পথে বন্ধে ভারতের ধাক্কায় মৃত্যু হল দশম শ্রেণীর স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মালদার সামসী রেল গেটের কাছে। মৃতা স্কুল ছাত্রীর নাম বাসন্তী মন্ডল(১৬)। উত্তর দিনাজপুরের ইটাহার থানার কাপাসিয়া গ্রামের বাসিন্দা ছিলো সে।

পরিবার সূত্রে জানা গেছে ঘটনার দিন সে তার দিদি ও জামাইবাবুর সঙ্গে একই বাইকে চেপে তার দিদির বাড়ি অর্থাৎ ভুতনী থেকে নিজের বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই ঘটে এই বিপত্তি। জানা গেছে বাড়ি ফেরার সময় মালদার সামসী রেল গেটের কাছে শৌচকর্ম করতে নাবে বাসন্তী। রেল লাইনের পাশে শৌচকর্ম করার সময় হঠাৎ বিপুল গতিতে আসে বন্দে ভারত এক্সপ্রেস। কিছু বোঝার আগেই তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় দ্রুতগামী ট্রেনটি।

আহত অবস্থায় তাকে নিয়ে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ঘটনা তদন্ত। তবে বন্দে ভারতের ঢাকায় মৃত্যুর খবর আজ নতুন নয়। এর আগেও বহুবার মন্দির ভারতের ঢাকায় মৃত্যুর খবর উঠে এসেছে রাজ্যের কোনায় কোনায়। তবুও সেই নিয়ে কোন বিশেষ পদক্ষেপ নিতে দেখা যায়নি রেল কর্তৃপক্ষকে। তাহলে কবে শেষ হবে এই দুর্ঘটনা। সেই দিকে তাকিয়ে এখন গোটা রাজ্যবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.