রাজ্য

আদানির থেকে পঁচিশ হাজার কোটি টাকার প্রকল্প বাতিল করল রাজ্য সরকার

আদানি গ্রুপ থেকে তাজপুর বন্দর প্রকল্প ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। আদানি গোষ্ঠীকে ২৫ হাজার কোটি টাকার উক্ত প্রকল্প দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। গতকাল অর্থাৎ মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাজপুর সমুদ্র বন্দর প্রকল্পের উন্নয়নের জন্য শীঘ্রই একটি টেন্ডার জারি করা হবে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর উবাচ, ‘তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র, সেটা তৈরি। আপনারা টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন। ৩ বিলিয়ন ইউএস ডলারে বিনিয়োগ আসবে’। পরবর্তীতে আবার রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ব্যাখ্যা দেন, তাজপুর বন্দর নিয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আদানি গোষ্ঠীকে অনুমতিপত্র দেওয়া হয়েছে, এবং তা বাতিল করাও হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বাইশে আসেন শিল্পপতি গৌতম আদানি। ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণাও করেছিলেন। তারপর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের এলওআই হস্তান্তর করেছিলেন। কলকাতার আদানি পোর্টের সিইও করণ আদানির হাতে তা তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.