খেলাধুলা

হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয়লাভের পরিকল্পনা জানালেন মোহনবাগান কোচ হোসে মোলিনা

দীর্ঘ বিরতির পর আবারও আইএসএল ময়দানে নামতে চলেছে মোহনবাগান। আগামী ৩০ অক্টোবর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে আত্মবিশ্বাসী মেরিনার্সরা। প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানোর পর টানা তৃতীয় জয়ের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে হোসে মোলিনার দল।

ম্যাচের আগে মোলিনা বলেন, “আমাদের শেষ ম্যাচ থেকে দীর্ঘ বিরতি হয়ে গেল, যা আফসি-র সমস্যার কারণে ঘটেছে। তবে প্রতিদিনই অনুশীলনে দল ভালো করছে। হায়দরাবাদ সম্প্রতি মহামেডান স্পোর্টিংকে হারিয়েছে, ওদের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। কিন্তু আমরা প্রস্তুত আছি, কঠিন লড়াই করব ও ৯০ মিনিট পুরো শক্তিতে খেলব।”

মোলিনা আরও জানান, প্রতিপক্ষ শক্তিশালী হলেও মোহনবাগান তাদের খেলার স্টাইল বদলাবে না। তিনি বলেন, “আমাদের নিজস্ব খেলার ধারা আছে, যা বদলাতে চাই না। শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করার চেষ্টা করি, এবারও সেটাই করব। গোল করার চেষ্টা, রক্ষণ সুরক্ষিত রেখে ম্যাচ জয়ের জন্য মাঠে নামব।”

এই ম্যাচে জয় পেলে মোহনবাগান আইএসএল টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে, যা দলকে বেঙ্গালুরুর কাছাকাছি নিয়ে যাবে। দলের প্রত্যাশা, হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয় এনে সমর্থকদের জন্য দিওয়ালির উপহার হবে এই ম্যাচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.