রাজনীতি

৭৫ কোটি টাকা ঝেড়েছেন তৃণমূল বিধায়কের মা! বিস্ফোরক শুভেন্দু অধিকারী

রাজ্যজুড়ে খবর পাওয়া যাচ্ছে একাধিক দুর্নীতির। সেই তালিকায় রয়েছে নিয়োগ থেকে শুরু করে চাল ডাল কয়লা সব। এইসবের মাঝেই তৃণমূল বিধায়কের মায়ের উপর বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ ১০০ দিনের প্রায় ৭৫ কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি।গতকাল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ভারতীয় জনতা যুব মোর্চায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

গতকাল নিজের বক্তব্যে তিনি প্রধান উদ্দেশ্য করেছিলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের মায়ের ওপর।তিনি বলেন,”পাশেই গণশা মণ্ডল বলে এক বিধায়ক আছে। কুলতলির বিধায়ক। তার মা মৌরিবালা মণ্ডল আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান। নাম হল মৌরিবালা মণ্ডল। ওই মৌরিবালা একাই মনরেগায় ৭৫ কোটি টাকা ঝেড়েছে।”

তিনি আরও বলেন,” চোরেদের ধরে জেলে ভরলেই ১০০ দিনের কাজের টাকা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। সব টাকা দিয়ে দেওয়া হবে। একটি পাওনা টাকাও মার যাবে না। আপনারা শুধু কাগজ গুছিয়ে রাখুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.