মিনি নিলামের আগেই , অধিনায়ককে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি। যার ফলে আর অধিনায়ক থাকছেন না ফফ ডু প্লেসিস। অর্থাৎ ইটা নিশ্চিত যে নতুন অধিনায়ক পাবে বেঙ্গালুরু শিবির। অপরদিকে আইপিএল এর সেই সূচনা লগ্ন থেকে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর সাথে রয়েছেন বিরাট কোহলি। আইপিএল এর ১৭ তম মরশুমেও তাঁকে ছাড়লো না বেঙ্গালুরু। ফফ ডু প্লেসিসকে ছেড়ে দেওয়ার পর , ইতিমধ্যেই নানা মহলের জল্পনা , আবার অধিনায়ক হচ্ছেন বিরাট। এবার সেই জল্পনাই জিইয়ে রাখলেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট।
মো বোবাট জানিয়েছেন , “আমরা অধিনায়ক নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। কোহলি আবার অধিনায়ক হবে কি না সে বিষয়ে এখনই কিছু বলতে পারব না। আমরা বিকল্প খোলা রাখছি। এ কথা স্পষ্ট যে আমরা ডুপ্লেসিকে রাখছি না। আমরা নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চাইছি। তার পরেই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেব।”
বিরাট অধিনায়ক হবেন কিনা সে বিষয় বোবাট স্পষ্ট কিছু না জানালেও , বিরাট যে অধিনায়ক হবেন না , তাও কিন্তু তিনি বলেন নি। তাই আশা বজায় থাকছে অনুরাগী দের মনে। পূর্বেও বেঙ্গালুরুর দায়িত্ত্ব সামলেছেন তিনি। ২০২১ সালে তিনি নিজে থেকেই দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। তারপরেই দলের দায়িত্ব পান সাউথ আফ্রিকান তারকা। তবে এবার আবার বেঙ্গালুরু শিবির ফফ কে ছেড়ে দেওয়ায় , কে নয়া অধিনায়ক হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।







