হঠাৎ শরীর খারাপ! নেই ডাক্তার। এমতাবস্থায় হাতের কাছে জরুরি সমাধান হল হোমিওপ্যাথি। চিকিৎসক ছাড়াই অসুখের প্রাথমিক ধাপ সামলে দিতে এর জুড়ি আর নেই। তাই বাড়িতেই রাখুন এমন কিছু ওষুধ যাতে রোগের আশু-নিরাময় সম্ভব। কী কী ওষুধ রাখবেন এবং কেন জেনেনিন,,,,,,
Arnica-30 বা 200: ছোটখাটো আঘাত লাগা, কেটে যাওয়ায় এই ওষুধটি খুবই কাজে লাগে। তাছাড়া সারা দিন ব্যাপক পরিশ্রমের পরে যদি গায়ে-হাত-পায়ে প্রচণ্ড ব্যথা হয়, তাহলেও এই ওষুধটি সেই সমস্যা কমিয়ে দিতে পারে।
Bryonia alba : ব্রায়োনিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো রোগীর ঠোট-জিহ্বা-গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে, প্রচুর পানি পিপাসা থাকে, রোগী অনেকক্ষণ পরপর একসাথে প্রচুর ঠান্ডা পানি পান করে, নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, রোগীর মেজাজ খুবই বিগড়ে থাকে, কোষ্টকাঠিন্য দেখা দেয় অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যায়, প্রলাপ বকার সময় তারা সারাদিনের পেশাগত কাজের কথা বলতে থাকে অথবা বিছানা থেকে নেমে বাড়ি যাওয়ার কথা বলে, শিশুদের কোলে নিলে তারা বিরক্ত হয়, মুখে সবকিছু তিতা লাগে।
Kali Phosphorica 6x: এটি সাধারণত অনিদ্রার উপশমকারী। ছোট্টো ছোট্টো ট্যাবলেট আকারে পাওয়া যায়। 6টি ট্যাবলেট খেয়ে এক কাপ ঈষদুষ্ণ জল বা দুধ খেয়ে শুয়ে পড়ুন। চমৎকার ঘুম হবে। কিছুদিন খাওয়ার পর আপনিই ঘুম আসবে। ওষুধ লাগে না।
Nux Vomica-30 বা 200: পেটের গণ্ডগোলের মতো সমস্যা কমাতে এই ওষুধ দারুণ কাজ করে। রোজ ঘুমোতে যাওয়ার আগে এই ওষুধ কয়েক ফোঁটা খেতে পারেন। কয়েক দিনের মধ্যেই সমস্যা কমবে। তবে কেমন মাত্রায় খাবেন, সেটি চিকিৎসকের থেকে জেনে নেওয়া দরকার।
Aconite-30: হঠাৎ হাঁচি শুরু হয়েছে? বা হঠাৎ করে গা গরম, জ্বর এসেছে? তাহলে এই ওষুধটি খেতে পারেন। সাধারণ ঠান্ডালাগা বা জ্বর কমাতে দারুণ কাজে লাগে এই ওষুধটি।







