এবার থেকে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাম হবে অনলাইনেই ! মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। ২০২৫ সালে ফেব্রুয়ারির ১৪ তারিখ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী মাসেই শুরু হবে পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ। এতদিন ফর্ম ফিলাপ হতো অফলাইনে। স্কুলে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে ফর্ম ফিলাপ করতে হতো পড়ুয়াদের। তবে এবার ঝক্কির দিন শেষ।
শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এবছর থেকে মাধ্যমিকের ফর্ম ফিলাপ হবে অনলাইনে। ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিলাপ। শেষ সময়, ১৮ ডিসেম্বর রাত ১২ টা। পর্ষদের বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।







