খেলাধুলা

কলকাতার লাল হলুদ বাহিনীতে যোগ দিচ্ছেন নেইমার ? জল্পনা তুঙ্গে

এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফর্ম করেছে লাল হলুদ বাহিনী । আইএসএল এও তাদের পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো । এবার কি এই দলে যোগ দিতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ! ইতিমধ্যেই সমাজ মাধ্যমের একটি ভাইরাল পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে । সেই পোস্টে দাবী করা হয় , নেইমার এবার খেলবেন লাল হলুদ জার্সি গায়ে । তবে গোটা পোস্টটাই যে নেহাতই মজার ছলে হয়েছে , তা আর বলার অবকাশ রাখে না ।

উল্লেখ্য , রাহুল মেরিনার্স ঘোষ নামের একটি পেজ থেকে নেইমারের পোস্টটি করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয় , “সে আসছে। দীর্ঘ ৭৭ মিনিট ১৮ সেকেন্ড পর ভারতে নেইমার। আসছেন ১২টা বেজে ৫ মিনিটে।” তবে এই পোস্টের ফলে লাল হলুদ সমর্থকদের পাশাপাশি বেজায় চটেছেন নেইমার অনুরাগীরাও ।

আল হিলালের হয়ে সৌদি প্রো লীগ চ্যাম্পিয়ন খেলতে নেমেছিলেন নেইমার । ম্যাচ চলাকালীনই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি । প্রায় একবছর পর , মাঠে ফিরেছিলেন তিনি , কিন্তু আবার প্রায় দের মাসের জন্য বাইরে থাকতে হবে তাঁকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.