রাজ্য

অগ্নিমুল্য বাঙালির প্রিয় আলু, দাম বেড়ে দাঁড়ালো ৭৫ টাকা

বাঙালি দৈনন্দিন জীবনের অন্যতম জিনিস হল আলু, যা ছাড়া বাঙালির কোনো রান্নাই সম্পূর্ণ হওয়া। বর্তমানে তার দাম আজ আকাশ ছোঁয়া। দুই সপ্তাহের মধ্যেই আলু দাম প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা। যার ফলে বাজারে আলুর দাম হয়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৭৫ টাকা।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী হিমঘরের আলু শেষ হয়ে গেছে। তাই পাইকারিরা চাহিদার অনুপাতে আলু পাচ্ছেন না তাঁরা। অক্টোবর মাসে অতিবৃষ্টির কারণে আলুর বীজ রোপণে দেরি হওয়ায় নতুন আলু আসেনি বাজারে যার ফলেই আলুর এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি।

বাংলাদেশের রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর বাজারে বর্তমানে এক কেজি আলুর দাম ৭০ থেকে ৭৫ টাকা। ১৫ দিন আগে সেই বাজারেই আলুর দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। হিমঘরে আলু কম থাকায় ফলে বিক্রি কমেছে আলুর। আলু ব্যবসায়ীদের মতে নভেম্বরের প্রথম দিকে নতুন আলু ঢোকা শুরু করবে বাজারে, সম্ভবত তখনই কমবে আলুর বাজার মূল্য।

সরকারি তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় অনেক অংশে বেড়েছে আলুর মূল্য। গত বছর এই সময়ে আলুর সর্বাধিক মূল্য ছিল ৪৫-৫০ টাকা, তাই হয়ে দাঁড়িয়েছে ৬৫-৭৫ টাকা। এক বছরে আলুর দাম বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.