খেলাধুলা

রাজগীরে ভারতীয় কন্যাদের রাজ, চ্যাম্পিয়নস ট্রফিতে কোরিয়াকে হারিয়ে জয়ের ধারায় ভারতীয় মহিলা হকি দল

রাজগীরের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ভারতীয় মহিলা হকি দল। ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল আক্রমণাত্মক খেলায় কোরিয়ান ডিফেন্সকে চাপে রাখে। মাত্র তৃতীয় মিনিটেই সঙ্গীতা কুমারী ভারতের পক্ষে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টার পর্যন্ত ভারতীয় দলের এই একমাত্র গোলের লিডই বজায় থাকে।

দ্বিতীয় কোয়ার্টারে দীপিকা গোল করে স্কোর ২-০ করে দেন। তবে তৃতীয় কোয়ার্টারে পাল্টা আক্রমণে কোরিয়া দ্রুত দুটি গোল করে খেলার সমতা ফেরায়, যা ভারতের জয়ের সম্ভাবনাকে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে ফেলে।

তবু ম্যাচের শেষ মুহূর্তে দীপিকা একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে ৩-২ গোলে জয়ের স্বাদ এনে দেন। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৪-০ গোলে পরাজিত করার পর ভারত টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল। অন্যদিকে, কোরিয়া তাদের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে ২-২ সমতায় শেষ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.