খেলাধুলা

ভেঙ্কটেশের দুর্দান্ত সেঞ্চুরির পরেও জয়ের স্বপ্নপূরণ হল না! কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো মুম্বই

 

 

আইপিএল -এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের (KKR) দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান করার রেকর্ড গড়লেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু এহেন ভাল পারফরম্যান্সের পরও জয়ের স্বপ্নপূরণ হল না। মুম্বই (Mumbai Indians) ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিং সৌজন্যেই পরাস্ত হল কেকেআর।

 

উল্লেখ্য, মাত্র দু’দিনের ব্যবধানে দু’টো ম্যাচ। তাও আবার কলকাতা থেকে মুম্বই পর্যন্ত ট্রাভেল করে। আর গরম আবহাওয়ার কথা তো আলাদা করে বলার প্রয়োজন নেই। এহেন পরিস্থিতিতে কেকেআরের খানিকটা চাপেই থাকার কথা। যার প্রতিফলন নাটইদের ব্যাটিংয়ে ঘটে।

 

টপ-অর্ডারের একের পর এক ব্যাটার ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কার্যত একাহাতেই ভেঙ্কটেশ আইয়ার দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। ব্রেন্ডন ম্যাকালামের পর দ্বিতীয় কেকেআর ব্যাটার হিসেবে তিনি সেঞ্চুরি করার নজির গড়েনষ।

 

তবে তাঁর এই দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও জয় অধরাই রইল। কারণ কেকেআর বোলাররা মুম্বই ব্যাটারদের বাগে আনতে পারলেন না। ঈশান কিষান শুরুতে ভিত গড়ে দেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন রোহিত শর্মা (২০)। তাঁর উইকেটটি তুলে পাঁচবারের চ্যাম্পিয়নদের সাময়িক ধাক্কা দেন নাটইদের রহস্য স্পিনার সুয়শ শর্মা।

 

তবে হিটম্যান ফিরে গেলেও হাল ধরে নেন ঈশান ও এদিনের অধিনায়ক সূর্যকুমার যাদব। লাগাতার ব্যর্থতার পর অবশেষে সূর্যকুমারের ছন্দে ফেরা মুম্বই শিবিরকে নিঃসন্দেহে স্বস্তি দেবে।

 

৩০ রান করে ক্রিজে সেট হয়ে যাওয়া তিলক বর্মার উইকেটটিও সুয়শ পান। তবে মুম্বই ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ১৪ বল বাকি থাকতেই টিম ডেভিডরা (২৪*)। জয় ছিনিয়ে নেন। এদিন ২ ওভারে ১৭ রান দিয়ে কোনও উইকেট না পেলেও দলের জয় দিয়েই আইপিএলের অভিষেক ঘটালেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.