এই বিশ্বকাপে ভারত সুযোগ পেয়েছে বদলা নেওয়ার। ২০০৩ সালে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তখন অধিনায়কত্বে ছিল আমাদের বাঙালির গর্ব দাদা ওরফে সৌরভ গাঙ্গুলি।
আবার ২০ বছর পরে সেই একই জিনিস ঘটতে চলেছে কিন্ত এখন অধিনায়কত্বে আছে রোহিত শর্মা। এবার রবিবারের ম্যাচেই বোঝা যাবে যে কি হতে চলেছে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল।
তবে অস্ট্রেলিয়ার ডান হাতি ফাস্ট বোলার জস হ্যাজলউড ভারতের ত্রুটি নিয়ে জানিয়েছেন সামাজিক মাধ্যমে দ্বারা।তিনি বলেছেন, “ভারতের সব খেলোয়াড় দূর্দান্ত ফর্মে আছে। ভারতের ফাস্ট বোলিং খুবই ভালো ও তার সাথে ভালো স্পিনার ও রয়েছে। ব্যাটিং পারফরম্যান্স ও খুবই ভালো।
তাহলে ভারতের দুর্বলতা কোথায়?
এই প্রশ্নের উত্তরে হ্যাজলউড বলছেন, চেন্নাইয়ের মাঠে প্রথম ম্যাচ ছিল দুই দলের। ওই ম্যাচে কয়েকটা ছোটোখাটো ত্রুটি চোখে পড়ে জস হ্যাজলউডের। তবে সেই ত্রুটি কি তাদের ফাইনালে সমস্যায় ফেলতে পারে তা নিয়ে চিন্তিত ভারতীয় দলের ভক্তরা।







