শুধু নিয়মরক্ষার হতে পারে ধরমশালা টেস্ট ভারতীয় টিমের কাছে । কিন্তু সেটা ইংল্যান্ড শিবিরের জন্য নয়। হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট জিতে সিরিজ শুরু করেছিলেন বেন স্টোকসরা। ক্রিকেটমহলে বার বার বলা হচ্ছিল, ভারতের মাটিতে কাজ দিচ্ছে বাজবল । কিন্তু তার পরের তিনটে টেস্ট যে এতো বিশ্রী ভাবে ইংল্যান্ডকে পরাস্ত করবে তেমনটা হয়তো ভাবেননি অনেকেই ।
বিরাট কোহলি, মহম্মদ সামির মতো সিনিয়র ক্রিকেটাররা এই টেস্টে নেই। যার ফলে তরুণ ক্রিকেটারদের পরখ করার সুযোগ পেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারুণ্যের উপর নির্ভর করে পরপর তিনটে টেস্ট জিতে সিরিজ মুঠোয় ভরেছেন রোহিতরা। কিন্তু তারপরও ধরমশালা টেস্টের আগে মেনে নিতে পারছেন না বিরাট কোহলির না খেলাটা।
অ্যান্ডারসনের মতে, বিরাটের না থাকায় খুশি হয়েছেন ইংল্যান্ডের দর্শকরা। কিন্তু সেটা হননি। তাঁর কথায়, ‘আমার মনে হয় ইংল্যান্ডের ফ্যানেরা খুশি হবে বিরাট কোহলি এই সিরিজে না খেলায়। কারণ ও বিশ্বমানের প্লেয়ার। তবে আমাদের দিক থেকে দেখতে হলে বলব, নিজেকে পরখ করা প্রয়োজন। সেরা দলের বিরুদ্ধে লড়াই করাটা প্রয়োজন। বছরের পর বছর ধরে বিরাটের বিরুদ্ধে বোলিং করেছি। ওর বিরুদ্ধে বল করা সত্যিই কঠিন। তাই ও এই সিরিজে না খেলার থেকে খারাপ কিছু নেই।’







