জেলা

মুর্শিদাবাদ থেকে জাল টাকা উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

বিপুল পরিমাণ জাল নোট বাংলাদেশ থেকে ঢুকছে ভারতে। মুর্শিদাবাদ থেকে উদ্ধার হলো জাল টাকা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত নিউ ফরাক্কা পেট্রোল পাম্প এলাকা থেকে জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরাক্কা থানার যৌথ বাহিনী।

সূত্রের তথ্য অনুযায়ী ধৃত ব্যক্তির নাম বীরেন্দ্র শর্মা (৩৬)। তার বাড়ি মধ্যপ্রদেশের ভুকাপুরা এলাকায়। তার থেকে মোট ২.৪৪ লক্ষ ভারতীয় জাল টাকা উদ্ধার করা হয়। ধৃত ওই ব্যক্তি সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে মালদহ জেলাতে আসে জাল নোট সংগ্রহ করার জন্য। অভিযোগ বাংলাদেশ থেকে নিয়ে আসা জাল ৫০০ টাকার নোট সংগ্রহ করার পরে নিজের বাড়ি ফেরার পরিকল্পনায় ছিলেন অভিযুক্ত।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী অভিযুক্ত বীরেন্দ্র যখন নিউ ফরাক্কা স্টেশনে ট্রেন ধরতে যান তখনি তাকে ঘেরাও করে এসটিএফ এবং ফারাক্কা থানার যৌথ বাহিনী। তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ টাকার নকল নোটের বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করে পুলিশ।

ধৃত সেই অভিযুক্ত জাল নোট পাচারের ‘ক্যারিয়ার’ হিসেবে কাজ করতো। প্রসঙ্গত এটি তার প্রথমবার নয়, এর আগেও সেই ব্যাক্তি একাধিকবার মালদহ জেলা থেকে জাল নোট নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে বলে দাবি পুলিশের। এই জাল নোট পাচার চক্রে আর কে কে জড়িত আছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.