রাজ্য জুড়ে চলছে তৃণমূলের বিজয়া সম্মেলন। পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিগ্রামে আজ অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি। শিক্ষক নেতা সরোজ দাস, ব্লক নেতৃত্ব প্রশান্ত চক্রবর্তী, দেবাশীষ ভট্টাচার্য। পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, কর্মাধ্যক্ষ মাজারুল রহমান, কার্তিক চন্দ্র বেরা, মালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক তফেজ্জলদিন সহ বিভিন্ন স্তরের তৃনমূল নেতৃত্ব।
পিংলা ব্লক তৃনমূল সভাপতি সেক সবেরাতি বলেন, জনসাধারণের প্রতি নেত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই বিজয়া সম্মেলনের আয়োজন। তিনি বলেন আগামী দিনে পিংলায় বিজেপির পতাকা ধরার লোক পাওয়া যাবে না। গতকালকের উপনির্বাচনে ৬টা সীটেই তৃনমূল জয়লাভ করবে বুঝতে পেরেই শুভেন্দু অধিকারী প্রলাপ বকা শুরু করেছে। শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, লোডশেডিং নেতা শুভেন্দু অধিকারী কিভাবে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে তা বাংলার মানুষ জানে বলে মালিগ্রামের বিজয়া সম্মেলনের সভা থেকে শুভেন্দুকে কটাক্ষ করেন পিংলা ব্লকের তৃনমূল সভাপতি সেক সবেরাতি।







