কলকাতা

দমদম নয়াপট্টি থেকে উদ্ধার ৫৩ কেজি গাঁজা, আটক ২

দমদম: গোপন সূত্রে খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ বড়সড় মাদক উদ্ধার করল দমদম নয়াপট্টি এলাকা থেকে। একটি বাচ্চা হাতি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৩ কেজি গাঁজা, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।

এই ঘটনায় গাড়িচালক সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজই ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুরো মাদকচক্রের পর্দাফাঁসের চেষ্টা চলছে।

তদন্তকারীদের অনুমান, এই মাদকের চালান আরও বড় কোনও চক্রের অংশ। কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল, কোথায় কোথায় সরবরাহ করা হচ্ছিল, এবং এই ব্যবসা কতদিন ধরেই চলছিল—সব দিকেই নজর দিচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই পরিমাণ মাদক এই অঞ্চলে আগে কখনও ধরা পড়েনি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.