মেয়ের গায়ের রং কালো। সেই কষ্টে বিষ মেশানো প্রসাদ খাইয়ে মেরে ফেলল ১৮ মাসের শিশুটি কে।এই নৃশংস ঘটনাটি ঘটেছে। নৃশংস এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার পেটাসান্নেগান্ডলা গ্রামে।
শিশুটির মায়ের দাবি তিনি কিছুই জানতেন না ,বাবাই মেয়েকে বিষ খাইয়ে মেরেছে। তার অভিযোগের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশের শিশু অধিকার রক্ষা কমিটিও তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ৩১ মার্চের। মৃত শিশুটির নাম অক্ষয়া। তার বাবা মহেশ বিষ মেশানো প্রসাদ খাওয়ায় বলে অভিযোগ। মেয়েটির মায়ের দাবি, তিনি হঠাৎ দেখতে পান, মেয়েটি অচেতন হয়ে পড়েছে এবং তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। এই অবস্থায় মেয়েটিকে কারেমপুডিতে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মেয়েটির মায়ের অভিযোগ, সন্তানের গায়ের রং কালো হওয়ায় জন্মের পর থেকেই তাঁর উপর অত্যাচার করে আসছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তাঁর থেকে মেয়েকে আলাদা করেও রাখা হত। মেয়ের কোনওরকম যত্ন করা হত না। এবার মেয়েকে খুন করা হল।







