বিদেশ

বিল ছিড়ে অভিনব প্রতিবাদ, ভাইরাল নিউজিল্যান্ডের কমবয়সী সাংসদ

মানুষ নানান উপায়ে প্রতিবাদ করে থাকে সমাজে ঘটা অন্যায়ের বিরুদ্ধে। তবে বর্তমানে ভিন্ন প্রকারের প্রতিবাদ দেখানোর জন্য লোকচর্চায় এলেন নিউজিল্যান্ডের এক মহিলা সাংসদ। সংসদে নাচতে, নাচতে ছিঁড়ে ফেললেন বিল।

সমাজ মাধ্যমে বর্তমানে ভাইরাল নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী সাংসদ হানা রাউহিতি কারিরিকি ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক। নিউজিল্যান্ডে ঐতিহ্যবাহী হাকা ডান্সের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছিল হানাকে। শুরুতে তিনি একা করলেও তাকে যোগ দেন ৭ থেকে ৮ জন এমপিও।

তবে কিসের এই প্রতিবাদ? আসলে এটা একটি বিলের প্রতিবাদ। ১৮৪০ সালের ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের আদি বাসিন্দা মাওরিদের সঙ্গে একটি চুক্তি করে ব্রিটিশ সরকার। সেই চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ড অফিশিয়ালি ব্রিটেনের কলোনিতে পরিণত হয়। পরিবর্তে, নিউজিল্যান্ডের আদি বাসিন্দা মাওরিদের বিশেষ কিছু অধিকার দিয়েছিল ব্রিটিশরা।

পরে নিউজিল্যান্ডের আদি বাসিন্দা মাওরিদের বিশেষ কিছু অধিকার দিয়েছিল ব্রিটিশরা। নিউজিল্যান্ডের কয়েকটি ভৌগলিক এলাকায় মাওরিদের অধিকার প্রতিষ্ঠিত হয় এই চুক্তিতে। যার ফলে এখনও এইসব এলাকায় অন্য কেউ জমি কিনতে বা ব্যবসা করতে পারেননা। এইসব এলাকায় নিউজিল্যান্ডের জাতীয় ও সংসদীয় আইনকানুনও চলে না। বহু দিন ধরেই এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল নিউজিল্যান্ডের মানুষ।

নভেম্বরের চলতি সপ্তাহে ওয়াইটাঙ্গি চুক্তিতে বেশ কয়েকটি সংশোধন যোগ করে বিল আনেন কয়েকজন সাংসদ। ডিসকাশন অ্যান্ড ইউটিলিটি বিল অর্থাত্‍ শুধু দৃষ্টি আকর্ষণ করতেই এই বিল আনা হয়। এই পরিবর্তন আইনে পরিণত হওয়ার সম্ভাবনা ছিলো না। এর প্রতিবাদেই অভিনব প্রতিবাদ দেখান মাওরি সম্প্রদায়ের সদস্য হানা। তার সঙ্গে যোগ দিয়েছিলেন মাওরি সম্প্রদায়ের অন্য সদস্যরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.