পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর মাধ্যমে প্রতিশোধ নিল ভারত। যেই অপারেশনে ধ্বংস হয়েছে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাটি। এরপরই সুর নরম করল বাংলাদেশের মো: ইউনুস সরকার। পাশাপাশি ওপার বাংলায় নিরাপত্তা ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে।
অপারেশন সিঁদুরের মাধ্যমে শুধুমাত্র পাকিস্তান কড়া জবাব পেয়েছে এমনটাই নয়, ভারতের শক্তি বুঝতে পেরেছে বাংলাদেশও। সেই কারণে পদ্মপাড়ে বিশেষ সতর্কতা জারি করেছে ইউনুস সরকার। বিশেষ করে নিরাপত্তা আরও আটোশাটো করা হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। এই যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপন্থা গ্রহণ করেছে ইউনিট সরকার।
গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, “ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সীমান্তবর্তী জেলাগুলিতে উচ্চ সতর্কতা অত্যন্ত জরুরি। আমাদের লক্ষ্য বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা অটুট রাখা। আমরা শান্তির পক্ষে, তবে সীমান্তে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রস্তুত থাকতে হবে। আমাদের পুলিশ বাহিনী ঐক্যবদ্ধভাবে দেশের শানবিদি রক্ষায় কাজ করছে।”







