বিনোদন

দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি , এ আর রহমানের।

‘অস্কারজয়ী’ যে গানের জগতে এক অতুলনীয় প্রতিভার নিদর্শন। যে আশা করেছিল তাঁর বিবাহিত জীবনের সেই প্রিয় মানুষের হাত ধরে, জীবনের শেষ সময় পর্যন্ত পথ চলবে। কিন্তু তার বলো না, ৩০ম বিবাহ বার্ষিকী উদযাপনের আগেই ঘটে গেল সম্পর্কের মধ্যে ফাটল। দীর্ঘ ২৯ বছরের পথ চলাটা এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। এই বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের দুজনেরই।রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সোশাল মিডিয়ায় বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের খবর জানান অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান।
১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহমান ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গিয়েছে। বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল রহমান ও তাঁর স্ত্রীর,কিন্তু তা হল না। বিবৃতিতে লেখা, ‘আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছে যাব এই আশা ছিল। কিন্তু নিয়তির যে অন্য ভাবনা ছিল আর তা আগে থেকে আঁচ করা যায়নি। ভাঙা মনের ভারে ঈশ্বরের আসনও তো টলে যায়। তবুও এই ছিন্নভিন্ন সম্পর্কে আমরা মানে খুঁজতে থাকি। যদিও এই ভাঙা টুকরো গুলো আবার আগের মতো জোড়া লাগানো সম্ভব নয়। জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করার জন্য় আর মহানুভবতার জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.