রাজনীতি

অর্ধনগ্ন করে মহিলা সদস্যাকে মার ! অভিযোগ বিজেপি প্রধানের বিরুদ্ধে

সভার মধ্যেই , এক মহিলা সদস্যকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ গ্রেফতার বিজেপি প্রধান । পাশাপাশি মহিলা সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে । বর্তমানে মালদহের মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। ।

মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ঘটেছে ঘটনাটি । নির্যাতিতার অভিযোগ , বিজেপি প্রধানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর এমন অত্যাচার করা হয়েছে । যদিও গেরুয়া শিবিরের দাবী , মারধরের কোনো ঘটনা ঘটেই নি , সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল , তাও পুরোনো বিবাদের জেরে ।

জানা গেছে নির্যাতিতার নাম প্রতিমা । তিনি মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলেরই সদস্যা । এবং যার বিরুদ্ধে নির্যাতিতা অভিযোগ তুলেছেন , তিনি ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান শক্তি মন্ডল । অভিযোগ প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানালে , ওই মহিলাকে মারধর শুরু করা হয় । তারপর মা কে মারধর করা হচ্ছে দেখে , তাঁকে কোনক্রমে বাঁচান তার ছেলে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.