জেলা

বেলডাঙা নিয়ে বিস্ফোরক দাবি বিজেপির , ৪ জেলায় বন্ধ ইন্টারনেট!

শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিলো বেলডাঙ্গা। সেই ঘটনার জেরেই কার্যত বন্ধ মুর্শিদাবাদ জেলার ইন্টারনেট পরিষেবা। ২১ নভেম্বর পর্যন্ত এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কথা জানিয়েছে প্রশাসন। এরই মধ্যে আবার এক বিস্ফোরক দাবি করলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, বেলডাঙা কাণ্ডের জেরে নাকি বাংলার চার জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে।

এছাড়াও তিনি আরও দাবি করেছেন বেলডাঙা উত্তাপ পরিস্থিতি এখনও জারি আছে। সম্পূর্ণ ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে দোষারোপ করে সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত মালব্য লেখেন ‘পশ্চিমবঙ্গের বেলডাঙায় উত্তপ্ত পরিস্থিতি বজায় রয়েছে। চার জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আত্মগোপনে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের টার্গেট করা হচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসরণ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এবং তাণ্ডবকারী মুসলিম জনতাকে দমন করতে কিছুই করছে না।’

প্রশাসনের তরফে চার জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা না হলেও বৃহস্পতিবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মমতার সরকার। যার ফলে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ব্যবসায়িক ক্ষেত্রে থেকে শুরু করে পড়াশোনা সব কিছুর জন্যই বর্তমানে স্মার্ট ফোনের ওপর নির্ভরশীল।

অন্যদিকে , রাজ্যের কাছে বেলডাঙা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। একইসাথে বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কিছু যেন পোস্ট না করা হয় তার ওপর পুলিশকে নজর রাখতে বলেছে আদালত। ইতিমধ্যেই বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত আপত্তিকর পোস্ট করা হয়েছিল তা ডিলিট করিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.