বিনোদন

অনেকে ভাবে আমি প্রচণ্ড নেশা করি,দর্শনাকে নিয়ে ফাঁস করলেন অজানা কথা সৌরভের

দার্জিলিং থেকে বহু দূরে এই মুহূর্তে একসঙ্গেই রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস। তাঁরা দারুণ বন্ধু হলেও আপাতত তাঁদের মধ্যে রয়েছে চাপা টেনশন, এমনক সংঘাতও নাকি ঘটেছে। ব্যাপার কী? ব্য়াপার আর কিছুই নয়। শোনা যাচ্ছে দারুণ একটা নাকি ‘ঝড়’ আসছে। দার্জিলিং থেকে কিছু দূরেই চলছে তার শ্যুটিং। সেই ছবিতে বনি-সৌরভ আবার একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাঁদের সঙ্গে রয়ছেন নবাগতা অমৃতা। জোর কদমে চলছে শ্যুটিং। সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে ‘ঝড়’-এ নিজের ছবি চরিত্র নিয়ে নানান কথা ফাঁস করেছেন সৌরভ দাস।
সৌরভের কথায়, এই ছবিতে তাঁর শৌভিকের চরিত্রটা গ্রে চরিত্র। তিনি জানান ছবিতে অমৃতা উত্তরবঙ্গে যে কলেজে পড়ে, শৌভিক সেখানকার জিএস। তিনি বনি আর অমৃতা। এই তিনজনকে ঘিরেই এগোবে ছবি। তবে এর বেশি ছবি নিয়ে আর কিছুই বলতে চাননি সৌরভ দাস। অভিনেতা জানিয়েছেন, ইদানিং কালে নাকি তাঁকে হিরোর চরিত্র দারুণ টানছে। এধরনের চরিত্র করতে তিনি বেশ ইচ্ছুক।

সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন নিয়েও মুখ খুলেছেন সৌরভ দাস। বিবাহিত জীবন কেমন কাটছে সেপ্রসঙ্গে সৌরভ বলেন, ‘অল্পস্বল্প ঝগড়া-খুনসুটি নিয়ে ভালোই কাটছে।’ তাঁর কথায়, ‘একেবারে মসৃণ হলে অস্বস্তি হয়, অল্প ঝগড়া হওয়া ভালো। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করে।’ গ্ল্যামার জগতে প্রেম করলেও তাড়াতাড়ি কেউ বিয়ে করেন না। একথা সৌরভের বক্তব্য, বিয়ে করলে কেরিয়ার থাকে না, হিরো হিরোইন হওয়া যায় না, এখন সেগুলো সবই মিথ।
দর্শনার সম্পর্কে এমন কথা যেটা বাইরের লোক জানে না, সেবিষয়টিও সাক্ষাৎকারে ফাঁস করেছেন সৌরভ। জানান, ‘আমি বাড়িতে খুব শান্ত, আর ও প্রচণ্ড কথা বলে। একাবের নন-স্টপ। তবে বাইরে ও ঠিক নিজেকে খুলতে পারে না।’ লোকে সৌরভকে ভীষণ ভুল বোঝে, সেপ্রসঙ্গে অভিনেতার বক্তব্য। কেন লোকে ভুল বোঝেন, সেটা তিনি নিজেও জানেন না। তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন, সেটাও এর কারণ হতে পারে। সৌরভের কথায়, ‘লোকে ভাবে আমি প্রচণ্ড নেশা করি। ভদ্র, শান্ত ছেলে হিসাবে লোকে আমায় কল্পনা করতেও পারেন না।’
সৌরভ জানান, ঝড় ছবিতেও বনি সেনগুপ্তই গুড বয়, তিনি ব্যড বয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.