রাজ্য

বাজারদর বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

গতকাল বাজারদর বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরেই দেখা যায় আজ সল্টলেকের বিডি ব্লকে টাস্ক ফোর্সের অভিযান। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে তিনি রীতিমতো এদিন ধমক দেন ব্যবসায়ীদের। কারণ দেখা চাই bd ব্লকে এক একজন ব্যবসায়ী এক এক দামে জিনিস বিক্রি করছেন। তাদের হুশিয়ারি দেন তিনি। এভাবে অসাধু ভাবে তারা ব্যবসা করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আরো অভিযোগ উঠছে টাস্ক ফোর্সের সদস্যরা আসার সময় দাম কমানো হচ্ছে তারা যাওয়ার পরেই আবারো দাম বাড়িয়ে কাঁচা সবজি এবং আলু পেয়াজ বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে তারা জানান যে ইতিমধ্যেই তারা স্থানীয় থানায় পুরো বিষয়টি জানিয়ে রেখেছেন এমন কোন কিছু নজর আসলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জানান ইতিমধ্যেই আলুর দাম কিছুটা কমেছে এবং পেয়াজের দামও তিন থেকে চার দিনের মধ্যে কমে যাবে ‌। নাসিক থেকে বিপুল পরিমাণে পেঁয়াজের আমদানি করা হয়েছে যেগুলো বাজারে আসলেই দাম কমবে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে চলছে টাস্ক ফোর্সের অভিযান তবে আদৌ কি বাজারদরে কোনো প্রভাব পড়েছে। তারা জানেন অনেকটাই দাম কমেছে কাঁচা সবজির। গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ পর আজ দুপুর দুটোর সময় টাস্কফোর্সের একটি বৈঠক হতে চলেছে। আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.