প্রতিবছরই প্রধানমন্ত্রী মোদী , দীপাবলী পালন করেন , সেনাদের সাথে । এবছরও তার অন্যথা হলো না । অপরেশন সিঁদুরের সাফল্যের পর , আইএনএস বিক্রান্তেই এবছরের দীপাবলী পালন করলেন প্রধানমন্ত্রী । এই দীপাবলীর আনন্দের উৎসবের সঙ্গে , গর্ব মিশিয়ে , প্রধানমন্ত্রী আবারো মনে করিয়ে দিলেন, কিভাবে আইএনএস বিক্রান্ত , প্রতিবেশী রাষ্ট্রের ঘুম উড়িয়েছিল। আইএনএস বিক্রান্তে দাঁড়িয়েই এদিন প্রধানমন্ত্রীর হুংকার , এখনও সমুদ্রের তরঙ্গের বিক্রান্ত মাধ্যমে পাকিস্তানে আতঙ্ক ছড়ায় ।
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবারই , সেনা জওয়ানদের সঙ্গেই দীপাবলী কাটান নরেন্দ্র মোদী । এবারও অন্যথা হয়নি তার । আইএনএস বিক্রান্তে যাওয়ার জন্য , রবিবার রাতেই গোয়ায় পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী আসায় , দীপাবলী উপলক্ষে , জওয়ানরা অপরেশন সিঁদুর নিয়ে , বিশেষ গানও লেখেন । জওয়ানদের গানে, মুগ্ধও হন প্রধানমন্ত্রী ।
সোমবার , দীপাবলী পালনের পাশাপাশি আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হুংকার , “অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানকে হাঁটু মুড়ে বসিয়ে দিয়েছিল বিক্রান্ত। কয়েক মাস আগে সমুদ্র তরঙ্গের মাধ্যমে পাকিস্তানজুড়ে ভয় ছড়িয়ে দিয়েছিল এই যুদ্ধজাহাজ। বিক্রান্তের নামের এমনই ক্ষমতা, সেই নাম শুনে যুদ্ধের আগেই ভয়ে কাঁপতে থাকে শত্রুরা। ভারতের স্থল, বায়ু এবং নৌসেনা মিলে এমন বীরত্বের প্রমাণ দিয়েছে যে পাকিস্তানের ঘুম ছুটে গিয়েছে।”







