রাজনীতিরাজ্য

ভোট ব্যাঙ্কের জন্য তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ অগ্নিমিত্রা পালের

সম্প্রতি ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। সেখানে কার্যত ছক্কা হাতিয়েছে তৃণমূল। তারপরেই সোমবার সাংবাদিকদের হয়ে রাজ্যের শাসক দলকে চাছা ছোলা আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

শুধুমাত্র ভোটব্যাঙ্ক বাড়াতে সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এমনকি মালদহতেও বর্ধমান পরিস্থিতিতে মুসলমান সম্প্রদায় মানুষদের সংখ্যা এতটাই বেশি যে সেখানে হিন্দু সম্প্রদায় মানুষেরাই সংখ্যালঘু হয়ে পরেছে বলে দাবি করেন বিজেপি নেত্রী। নবান্নের ১৪ তলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছে পুরো বাংলা বলে আক্রমণ করেন তিনি। এছাড়াও মহারাষ্ট্রের মত পশ্চিমবঙ্গেও ২০২৬-এ র সরকার গঠন করবে বিজেপি বলে আসার বাণী শোনালেন তিনি।

এ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, ” শুধু বিজেপি চাইছে এমনটা না বঙ্গের সমস্ত শ্রেণীর মানুষ চাইছে তৃণমূলকে সরকার থেকে সরিয়ে দিতে। যতদিন না এই সরকার শাসক থেকে বিদায় নেবে ততদিন পর্যন্ত দুর্নীতি হতেই থাকবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমাদের বোনেরা সুরক্ষিত থাকবে না। উপনির্বাচনে বিজেপি ভালো করতে পারেনি অতিরিক্ত সন্ত্রাসের কারণে। তবে ২০২৬-এ সাধারণ মানুষ একটি সরকারকে বিদায় জানাবে। ওরা বৈঠক করুক আর আমরা মানুষের পাশে থেকে আন্দোলন করবো। তারপর দেবো মানুষ কাদের পাশে দাঁড়ায়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.