রাজ্য

স্টেশনে আর হকার নয়, রেলের অনুমোদিত দোতলা স্টলে মিলবে খাবার

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রেলের জমি দখলমুক্ত করতে একাধিক স্টেশনে অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ভারতীয় রেল। এই পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হলেও এবার উচ্ছেদ হওয়া এলাকাগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে আধুনিক ভ্রাম্যমাণ দোতলা স্টল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে স্টেশনের প্রবেশপথে এই ‘রেডি টু মুভ’ স্টলগুলি বসানো হবে, যা প্রয়োজনে সহজেই অন্যত্র সরিয়ে নেওয়া যাবে।

স্টলগুলির নিচের তলায় খাবার বিক্রি হবে, আর উপরের তলায় যাত্রীদের বসে খাওয়ার ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই এই দোতলা স্টলের নকশায় অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষের দাবি, অনুমোদিত স্টলগুলিতে সাধারণ মানুষের নাগালের মধ্যেই খাবারের দাম রাখা হবে, যাতে যাত্রীদের অতিরিক্ত খরচ করতে না হয়।

প্রাথমিকভাবে কলকাতা ও শিয়ালদহ স্টেশনে এই প্রকল্প চালু করা হবে। যাত্রীদের সাড়া ও প্রকল্পের সাফল্য বিচার করে পরবর্তীতে শিয়ালদহ ডিভিশনের অন্যান্য স্টেশনেও তা সম্প্রসারণ করা হবে। পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে স্টল পরিচালনার অনুমতি দেওয়া হবে এবং খাদ্যের গুণমানসহ রেলের সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.