রাজনীতিরাজ্য

প্রাক্তন সাংসদ শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার

আরজি করের আবহাওয়ার মধ্যেই কিসের পর এক পথ হারাচ্ছেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এবার ফের তার ওপর কোপ পরলো। রাজ্য সরকার তার কাছ থেকে প্রত্যাহার করল নিরাপত্তা। তবে এবার এই জল কোন পর্যন্ত গড়ায় সেটাই এখন দেখার।

চলতি বছরে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল আরজিকরের কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা। এই ঘটনা নিয়ে প্রকাশ্যে সুর চড়িয়েছিলেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায় স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি শান্তনু সেনকে সরিয়ে দেওয়ার জন্য।

এরপর পাল্টা স্বাস্থ্যসচিবকে চিঠি লিখেছেন শান্তনু। এবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে কোর কমিটির বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করা হলো শান্তনু সেনের নিরাপত্তা। আগামী বৃহস্পতিবার থেকে চলে যাবে প্রাক্তন তৃণমূল সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.