খেলাধুলা

অ্যাডিলেডে ওপেনিং জুটি অক্ষুণ্ন রাখার পরামর্শ পূজারার, স্পিনার হিসেবে বাছলেন একমাত্র ওয়াশিংটনকে!

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। এবার অ্যাডিলেডে গোলাপি বলের দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু। তবে দলে রোহিত শর্মা ও শুভমান গিল যোগ দেওয়ায় ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। চেতেশ্বর পুজারা স্পষ্ট বলেছেন, বর্তমান ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল অক্ষুণ্ণ রাখা উচিত। তবে রোহিত ওপেন করলে, রাহুল যেন তিন নম্বরে ব্যাট করবেন।

পুজারার মতে, রাহুলের খেলার ধরন উপরের দিকে মানানসই। পাশাপাশি, শুভমান গিলের জন্য পাঁচ নম্বর স্থান আদর্শ। এতে নতুন বলের চাপ এড়াতে পারবেন তিনি এবং পুরনো বলে নিজের স্বাভাবিক শট খেলার সুযোগ পাবেন। পন্থকে ছয় নম্বরে নামানো হলে নতুন বলে ব্যাট করতে হবে না, যা দলের জন্য লাভজনক হবে।

বোলিং লাইন-আপে কোনও পরিবর্তন চান না পুজারা। তার মতে, বর্তমান পেস আক্রমণ – বুমরাহ, সিরাজ ও প্রথম টেস্টে অভিষেকে নজর কাড়া হর্ষিত রানা – দুর্দান্ত ছন্দে রয়েছে। স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরের ওপর আস্থা রাখার পক্ষে তিনি। অশ্বিন ও জাদেজার মতো অভিজ্ঞ স্পিনার বাইরে বসে থাকলেও, ব্যাটিং সামর্থ্যের কারণে সুন্দরের অন্তর্ভুক্তি প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।

ভারত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া অ্যাডিলেড টেস্টের আগে গোলাপি বলের প্র্যাকটিস ম্যাচ খেলবে। এ ম্যাচে দলে থাকা খেলোয়াড়দের সামর্থ্যের আরও মূল্যায়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.