বহুদিনের সহ বিদেশ ঘুরতে যাবেন কিন্তু পাসপোর্ট ভিসার ঝক্কি আছে। যা আবেদান করলে চটপট মিলবেও না তাহলে কি বিদেশ ঘোরা হবে না। চিন্তা নেই ভারতের বাইরে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আপনি ভিসা ছাড়াও ঘুরে আসতে পারবেন। বিশ্বের মোট আটান্ন টি জায়গায় ভিসা ছাড়াই ভারতীয়রা ঘুরে আসতে পারবেন। ২০১৩ সালে এই দেশের সংখ্যা ছিল ৫২ টি এখন সেখানে আরো ছটি যোগ হয়েছে।
১) নেপাল:-
আপনি কি বাঙালি আর ফেলুদার ভক্ত তাহলে এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট। মাঝি এই জায়গা নাশকতার জন্য খবরের শিরোনামে ছিল। তাই বলে তো আর পশুপতিনাথ দেখা বন্ধ হতে পারেনা। আর ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ পড়ে আসতে পারবেন।
২) ভুটান:-
ভুটানের সরকার অনুমতি দেবে যদি বৈধ আধার কার্ড বা বৈধ প্যান কার্ড থাকে ভুটান ঘোরার জন্য। সেখানে গেলেই ভারতীয়রা ভিসা অন অ্যারাইভাল অর্থাৎ ভিসা পেয়ে যাবেন। একদিকে রয়েছে ভুটানের হিমালয়ের দিগন্ত রূপ এবং অন্যদিকে রয়েছে ভুটানের স্থাপত্য। কমবেশি ৩৫ হাজারের মধ্যেই ঘুরে নেওয়া যাবে পারো, থিম্পু, ফুনটসেলিং। সোনালী ধানক্ষেত, ঝিরঝির করে বয়ে যাওয়া নদী নানান ধরনের পাখি বিভিন্ন ধরনের অর্কিড ফুল দেখার মত।
৩) মালদ্বীপ:-
বলিউড টলিউড এবং উচ্চ বিত্তদের পছন্দের জায়গা এই মালদ্বীপ। চারিদিকে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি দেখে যা আপনার চোখ জুড়িয়ে যাবে। খুব সস্তায় মালদ্বীপে বিদেশ ভ্রমন করে আসাই যায়।







