সারা বিশ্ব জুড়ে , বিভিন্ন স্থানে নানান ধরনের গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা । এবার এক দল বিজ্ঞানী আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের সাল্টন লেকের খনন করতে গিয়ে সন্ধান পেলেন এক আশ্চর্যকর জিনিসের । তারা খুঁজে পেয়েছেন ‘সাদা সোনা’র ভান্ডার । বিজ্ঞানীদের আবিষ্কার করা সাদা সোনা অর্থাৎ লিথিয়ামের ভান্ডার প্রায় ৪৫৬ বিলিয়ন ডলারের হতে পারে ।
বিজ্ঞানীদের ধারণা ছিল , লেকের তলায় , ৪ মিলিয়ন টন লিথিয়াম থাকতে পারে । কিন্তু খনন শুরু করার পর , ধারণা সম্পূর্ণ বদলে যায় বিজ্ঞানীদের । বর্তমানে বিজ্ঞানীদের ধারণা , ১৮ মিলিয়ন টন লিথিয়াম রয়েছে সাল্টন লেকের তলায় ।
জিওকেমিস্ট্রি বিভাগের একজন অধ্যাপক মাইকেল ম্যাককিবেন জানিয়েছেন, “এটি বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম ভাণ্ডারের মধ্যে একটি হতে পারে, যা আমেরিকাকে লিথিয়ামে স্বনির্ভর করে তুলবে।” এই বিশাল লিথিয়াম ভান্ডারের ফলে চিনকে পিছনে ফেলে ক্যালসিয়াম শিল্পে এগিয়ে যেতে পারে আমেরিকা ।







