জেলা

সম্পত্তির লোভে , ধারালো অস্ত্র দেখিয়ে বৃদ্ধা মা কে হুমকি ছেলের !

সম্পত্তির জন্য বৃদ্ধা মা কে গলায় ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ ৯৭ বছরের বৃদ্ধা মা। অবশেষে দ্বারস্থ হলেন শান্তিপুর পুলিসের। সূত্রের খবর, শান্তিপুর থানার চর জাজিরার বাসিন্দা এক বৃদ্ধার সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে তার বড় ছেলে তার ওপর মানসিক অত্যাচার চালাচ্ছিল। কিন্তু এর পরও সেই সম্পত্তি লিখে না দেওয়ায় শনিবার দুপুরে ওই বৃদ্ধাকে গলায় ধারালো দা ধরে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনায় আতঙ্কিত বৃদ্ধা শনিবার থেকেই পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনায় ছেলের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.