আবহাওয়া

বছর শেষে দোরগোড়ায় কড়া নাড়ছে শীত, কি বলছে হাওয়া অফিস?

বাতাসে হিমেল হাওয়ায় আর সেই সাথে মিঠে রোদ। সব মিলে মিশে ভ্রমণের উপযুক্ত সময়। সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ভ্রমণ প্রিয় বাঙালিরা।
কিন্তু ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস পড়লেও এখনও দেখাই মিলছে না কনকনে শীতের। তার ওপর মাঝে মাঝেই আবার শহরজুড়ে ঝেঁপে নামছে বৃষ্টি।
যার দরুন কোনমতেই নামছে না তাপমাত্রার পারদ। তবে এবার শীতপিয়াসীদের জন্য খুশির খবর শোনাল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকেই নামতে পারে তাপমাত্রার পারদ। আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। তবে এই সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার তেমন কোন সম্ভাবনা নেই বলেই মত আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে শীত আরও জাঁকিয়ে পড়তে পারে।

আজ সকাল থেকেই কলকাতা এবং আশপাশের এলাকায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পুরো রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সহ পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার কুয়াশার চাদর দেখা গিয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিং-সহ রাজ্যের ছয় জেলাযতেও আগামী কয়েকদিন মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও।
আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম । এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.