রাজ্য

আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য , খোদ নাকা পরিদর্শন করলেন মন্ত্রী বেচারাম মান্না

আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য।মজুত আলুতে আর মাত্র ৪৫ দিন চলতে পারে। তাই কোনও ভাবেই যাতে আলু ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। খড়্গপুর-বালেশ্বর জাতীয়সড়কের নারায়ণগড়ের বেলদা, দাঁতনের বামনপুকুর ও সোনাকোনিয়াতে তিনটি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নাকাতে যাতে কোনও খামতি না থাকে সে দিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন পুলিশকে।

এদিন প্রথমে বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান বেচারাম মান্না। নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন। পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি রাতেও নাকা তদারকির জন্য সোনাকোনিয়া এলাকায় থাকবেন বলে জানিয়েছেন। তিনি জানান, “রাতে থেকে বর্ডার এলাকা পরিদর্শন করব। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে। সেই চেষ্টায় পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না। কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.