দেশ

বাংলাদেশী রোগী বয়কটের বিরোধিতা করলেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা

কলকাতা ও ত্রিপুরার বেশ কিছু চিকিৎসকদের বাংলাদেশী রোগী বয়কটের বিরোধিতা করলেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা। পশ্চিমবঙ্গের দুই চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেন চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী নয়। চিকিৎসকদের কাছে সমস্ত রোগী রোগীই। রোগীদের কোন জাত ধর্ম ও দেশ হয় না ডাক্তারদের কাছে। এই ডাক্তারদের দাবি , ভিসা জটিলতায় তারা অনলাইনে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এমনকি অনেককে আসার জন্য সার্টিফিকেটও দিচ্ছেন।

সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর চিকিৎসকদের দাবি , দুই দেশের মধ্যে যে চলমান অস্থিরতা তৈরি হয়েছে তাতে রোগীদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসা। তাদের আশা এই অস্থিরতা অচিরেই কাটবে। এবং তারা যে কোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.