বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। সেই সময় খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করে। পরে আরো একজন কে গ্রেপ্তার করে পুলিশ। বজরং দল এর ওই তিন সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জী।
বজরং দল এর তরফ থেকে সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া তিন সহযোগি কে যদি পুলিশ না ছাড়ে তালে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেপ্তার ৭ জন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ আধিকারিক কে। তারপরেই নড়েচড়ে বসে দিল্লীর সরকার এবং ত্রিপুরার রাজ্য সরকার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের অফিসে। নিরাপত্তার অভিযোগে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেন উপদেষ্টা সরকার। যদিও পশ্চিমবঙ্গের প্রথম থেকে এই বিষয়ে সচেতন ও করা মনোভাব দেখিয়েছেন মমতা সরকার।
কলকাতা স্থিত বাংলাদেশ উপহার কমিশনের অফিসেও ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেবলমাত্র কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশও মোতায়ন করা হয়েছে বাংলাদেশের কলকাতাস্থিত উপ রাষ্ট্রদূতাবাসে। ইতিমধ্যেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রভাবাধীন হিন্দু সংগঠন গুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিছিল মিটিং অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করছেন। তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রদায়িক অসন্তোষ না দেখা দেয় তার জন্য সজাগ আছে পশ্চিমবঙ্গের পুলিশ।







