অফবিট

বাড়িতে থাকা কর্পূরেই ফেরান নিজের ভাগ্য, কিন্ত কীভাবে জানুন

ঘরে নেতিবাচক শক্তি থাকলে, প্রতিদিনের কাজগুলিও নষ্ট হতে শুরু করে। সেই বাড়ির লোকেরা খুব অসুস্থ হতে শুরু করে এবং সেই বাড়ির অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে থাকে।

ছোট কর্পূর ঘর থেকে এই নেতিবাচক শক্তিকে দূর করতে কাজ করে। পূজায় কর্পূরের ব্যবহার অপরিহার্য বলে মনে করা হয়। কর্পূর ছাড়া আরতিও অসম্পূর্ণ।

কর্পূর জ্বালালে শুধু ঘরের পরিবেশই সুগন্ধি থাকে না, ঘরের নেতিবাচক শক্তিও নষ্ট হয়। কর্পূর পোড়ানো ঘরে সুখ এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। কর্পূরের কিছু ঔষধি গুণও আছে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারেও কর্পূর প্রচুর ব্যবহৃত হয়। কর্পূর গ্রহ ও বাস্তু দোষ দূর করে।

কর্পূর ব্যবহার করলে বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটে এবং আর্থিক সংকট দূর করা সম্ভব হয়। বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে কী ভাবে কর্পূর ব্যবহার করবেন তা জেনে নিন।

কলহ মিটবে
পরিবারে ঝগড়া বিবাদ যদি লেগেই থাকে, তাহলে বাড়ির কোণে কর্পূরের একটি বল রেখে দিন। এর প্রভাবে বাস্তু দোষ দূর হবে এবং সংসারে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.