রাগের মাথায় লাবুসেনের দিকে বল ছুড়েছিলেন ! এবার শাস্তির মুখে সিরাজ ?বেশি উত্তেজনার ফলেই কি শাস্তির মুখে পড়তে হবে তাঁকে! জানা গেছে , আইসিসির চোখে , সিরাজের ওই বল ছোড়া অপরাধ । বিজিটি এর দ্বিতীয় টেস্টের পর , শাস্তি হতে পারে মহম্মদ সিরাজের । আইসিসি কোড অফ কন্ড্যাক্ট অনুযায়ী অপরাধ করেছেন সিরাজ । ২.৯ ধারা অনুযায়ী শাস্তি হতে পারে সিরাজের। এই ধারা অনুযায়ী , কোনো প্লেয়ার , আম্পায়ার বা কোনো তৃতীয় ব্যক্তির দিকে বিপজ্জনক ভাবে বা অপ্রয়োজনীয় অবস্থায় বল ছুঁড়লে , সেটা বোলারের অপরাধ । কিন্তু কোনো বোলার বা ফিল্ডার , রান আউটের জন্য বা স্ট্যাম্পিং এর জন্য বল ছুঁড়লে , তা অপরাধ নয় ।
সিরাজের বল , লাবুসেনের গায়ে না লাগলেও , তাঁর বল ছোড়া ছিলো অপ্রয়োজনীয় । তাই নানা মহলের ধারণা , এটি আইসিসি এর চোখে অপরাধ ।
উল্লেখ্য , বর্ডার গাভাস্কার ট্রফির, দ্বিতীয় টেস্ট চলাকালীন , প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং এর সময় , মনোসংযোগে ব্যাঘাত ঘটে মার্নাস লাবুসেনের। যার ফলে তিনি সিরাজকে ডেলিভারি দিতে মানা করেন । আর তাতেই সিরাজ রেগে গিয়ে , স্টাম্পের দিকে বল ছুড়ে দেন । তারপরেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় সিরাজ এবং লাবুসেনের মধ্যে । সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিও ।







