বিনোদন

সোহম ও ইধিকা অভিনীত বহুরুপ সিনেমা পোস্টারে কি চমক দেখা গেল?

ওপার বাংলার নায়িকা ইধিকা পাল অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছে দুই বাংলার মানুষের। এবার এপার বাংলায় দেবের পর সোহমের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী। এবার সেই সিনেমার পোস্টার প্রকাশ্য এলো।

বাংলাদেশ অভিনেতা সাকিব আল হাসানের সঙ্গে সিনেমা করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন নায়িকা ইধিকা। পাশাপাশি অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেন ছোট পর্দার সিরিয়ালের মাধ্যমে। এরপর সম্প্রতি গত বছরের শেষের দিকে খাদান সিনেমার মাধ্যমে পর্দা কাঁপিয়ে ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। তারপরেই জোর কদমে শ্যুটিং করতে দেখা যায় রঘু ডাকাত সিনেমায়। তারপরেই বাংলার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে বহুরূপ সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছেন বাংলাদেশের নায়িকা।

এই সিনেমার নায়ক ও নায়িকা দুজনকেই চরিত্রের জন্য নিজেদের তুলে ধরতে ছক ভাঙতে হয়েছে। এই সিনেমার জন্য এরই মধ্যে নায়ককে দেখা গিয়েছে ভিন্ন ধরনের লুকে। এক্কেবারে বয়স্ক মানুষের ধরা দিয়েছেন নায়ক। এবার এই বহুরূপ সিনেমার পোস্টারে ধরা পরলো জনপ্রিয় নায়িকার রহস্যময়ী লুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.