বিনোদন

কুমার শানুর জন্মদিনে আইনি জয়: কণ্ঠস্বর ও ছবি ব্যবহার এবার অনুমতিবিহীন নয়

বৃহস্পতিবার, দিল্লি: বলিউডের “মেলোডি কিং” কুমার শানু জন্মদিনে পেলেন বিশেষ উপহার—আইনি সুরক্ষা। দিল্লি হাইকোর্ট তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর ও অনন্য গায়কী স্টাইলসহ ব্যক্তিত্বের বাণিজ্যিক ব্যবহারের ওপর অনুমোদনবিহীন ব্যবহার বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে।

আদালতের মৌখিক আদেশ অনুযায়ী, কোনও ব্যক্তি, সংস্থা বা প্ল্যাটফর্ম কুমার শানুর অনুমতি ছাড়া তাঁর কণ্ঠস্বর, জিআইএফ বা ভিডিও ব্যবহার করতে পারবে না। এই রায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কণ্ঠস্বর নকল বা অন্যন্য কনটেন্ট তৈরির প্রবণতা বৃদ্ধির পটভূমিতে।

গায়ক শানুর জন্মদিনে এই আইনি জয় তাঁর অনুরাগীদের জন্যও আনন্দের খবর। বলিউডে ‘আশিকি’, ‘সাজন’, ‘দিল হ্যায় কি মানতা নাহি’ এবং ‘১৯৪২: আ লাভ স্টোরি’-এর মতো সুপারহিট গান উপহার দেওয়া শানু ২০টিরও বেশি ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। এই সিদ্ধান্ত তাঁকে ও তাঁর গায়কী অধিকারকে ডিজিটাল যুগে নিরাপদ রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.