রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর। রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তরে অসংখ্য কর্মী নিয়োগ হবে রাজ্য সরকারের তরফ থেকে। ৩০০০ পদের কর্মী নিয়োগ হবে। রাজ্য সরকারের তরফ থেকে এরাম সিদ্ধান্ত শুনে আশার আলো দেখছেন অনেক বেকার চাকরি প্রার্থীরা।
রাজ্য প্রশাসনের দপ্তরে রাজ্যের একাধিক বিভাগের মন্ত্রীদের কে নিয়ে বৈঠকে তিন হাজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন তিন হাজার শূন্য পদের মধ্যে ১৭২৯ জনকে নিয়োগ করা হবে মাদ্রাসা শিক্ষক পদে। আর বাকি ৭২৯ পর্যন্ত কে গ্রন্থাগার পদে নিয়োগ করা হবে। এছাড়াও বাঁকুড়া পুরুলিয়াতে গড়ে ওঠা স্কুলগুলিতে ৭৮ জনকে নিয়োগ করা হবে।
ঝাড়গ্রামে মাওবাদীদের আক্রমণ হওয়া পরিবারগুলিকে বাইশ জন হোম গার্ড এবং ৪৪ জনকে ঝাড়গ্রাম এবং কালিংপং এর সমবায় সমিতিতে এবং ১২২ জনকে কৃষি দপ্তরে নিয়োগ করা হবে। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও শূন্য পদে নিয়োগ করা হবে। কলকাতার পুলিশের পদগুলিতেও নিয়োগ করা হবে। তবে কবে নাগাদ আবার শূন্য পদ গলিতে নিয়োগ করা হবে তা এখনো স্পষ্ট করে দিনক্ষণ জানা যায়নি।







