বিনোদন দুনিয়ায় কান পাতলেই শোনা সোনা যাচ্ছিল অরিজিৎ সিংহ ও সালমান খানের সম্পর্কের অবনতির বিষয়। এই ঘটনার সূত্রপাত হয়েছে ২০১৪ সালে সালমান খান আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। অবশেষে মিটলো সেই বিবাদ।
২০১৪-তে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান খান ও অরিজিৎ সিংহের এই মতো বিরোদ হয়। সেই অনুষ্ঠানে কথা বার্তার মাঝেই গায়কের কথায় বেশ অসন্তুষ্ট হন বলিউডের ভাইজান। এরপরে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বারংবার ক্ষমা চাওয়ার চেষ্টা করেন সঙ্গীত শিল্পী। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন গায়ক। তবে এই মনোমালিন্যের প্রভাব দেখা গিয়েছে বড় পর্দায়। গায়কের কন্ঠে একাধিক গান “বজরঙ্গি ভাইজান” ও “সুলতান” সিনেমায় ব্যবহার করা হয়নি। তবে অবশেষে কি ইতি পরল এই দুই তারকার বিবাদের?
পরে অবশ্য ২৩ সালে অরিজিৎকে দেখা গিয়েছিল ভাইজানের বাড়ির একটি অনুষ্ঠানে উপস্থিত হতে। যেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পরে তারপরেই সকলে আশা করেছিল যে এই দুই তারকার ঝামেলা মিটে গেছে। এমনকি টাইগার ৩-তে একটি গানও শোনা গেছে অরিজিৎ সিংহের কন্ঠে। তবে এ বিষয় নিয়ে এতদিন পর্যন্ত সালমান খান বা অরিজিৎ সিংহ ক্যামেরার সামনে কেউ মন্তব্য করেনি। এবার অবশেষে বলিউডের ভাইজানই সকলের সামনে সবটা খোলসা করলেন। সম্প্রতি বিগ বস ১৯-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে, কৌতুক অভিনেতা রবি গুপ্তার সঙ্গে রসিকতা করার সময় এই প্রসঙ্গ উঠলেই তিনি গায়ককে নিজের খুব ভালো বন্ধু বলে জানান।
এ প্রসঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান জানিয়েছেন “অরিজিৎ এবং আমি এখন খুব ভালো বন্ধু। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, এবং এটা আমার পক্ষ থেকে হয়েছিল। এরপর, তিনি এমনকি আমার জন্য গানও গেয়েছিলেন। তিনি টাইগার ৩-তে এটি করেছিলেন এবং এখন তিনি গালওয়ানেও এটি করছেন।”







