রাজারহাট চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের শিখরপুর আরবেলিয়ার বিজেপি কর্মী অলোক মন্ডলের বিরুদ্ধে।
এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ কারার চেষ্টার অভিযোগ দায়ের হল রাজারহাট থানায়। গত ২৮ তারিখ নাবালিকাকে বাড়িতে একা পেয়ে মদ্যপ অবস্থায় নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে নাবালিকার পরিবারের অভিযোগ।
রাজারহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ বিজেপির কর্মী অলোক মন্ডলকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা যায় দশ বছর জেল খাটা আসামী অলোক মন্ডল। তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। সেই মামলায় দশ বছর জেল হয়েছিল এই বিজেপি কর্মী অলক মন্ডলের । তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে রাজারহাট থানারপুলিশ।
অভিযুক্ত বিজেপি কর্মী অলোক মন্ডল কে আজ বারাসাত আদালতে পেশ করা হবে।
এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে রাজারহাট থানার পুলিশ।







