জেলা

৯ বছরের মেয়েকে মামার বাড়িতে রেখে আত্মঘাতী , মা-বাবার

বৃহস্পতিবার গভীর রাতে সালকিয়ার ধর্মতলা লেনের কাছে এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বিজয় সাউ (৩৬) ও দীপিকা সাউ (৩০)। প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, মৃত বিজয় হার্ডওয়ারের ব্যবসা করতেন। সেখানে মন্দার কারণেই তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।

তার জেরেই ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন। যদিও গোটা বিষয়টি পরিকল্পিত। কারণ, ওই দম্পতি বুধবারই তাঁদের ন’বছরের মেয়েকে মামার বাড়িতে রেখে এসেছিলেন। তবে তাঁদের ঘর থেকে কোনও সুইসাইড নোট পুলিশ পায়নি। হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হার্ডওয়ার ব্যবসায়ী বিজয়বাবুর ব্যবসা এক সময়ে রমরমিয়ে চলত। সম্প্রতি সেই রমরমায় ভাটা পড়েছিল। তা নিয়ে বিজয়বাবু ও তাঁর স্ত্রী অবসাদগ্রস্ত হয়ে পড়েন। দীপিকাদেবী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কিন্তু ব্যবসা ও সংসার চালাতে গিয়ে ওই দম্পতিকে ঋণ করতে হয়। ওই পরিবারের ঘনিষ্ঠ একজনের দাবি, ঋণের বোঝা অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু তা মেটানোর পথ খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। এই নিয়ে গত কয়েকদিন ধরে তাঁদের চিন্তিত দেখাচ্ছিল। এরপর বুধবার তাঁরা মেয়েকে মামার বাড়িতে রেখে এসে পরের দিন এই কাণ্ড ঘটান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.