বিনোদন

‘সেরা স্বামী হলেন রণবীর’, স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়েই ঘুরলেন রণবীর! ভাইরাল ভিডিও 

 

 

তাদের রূপকথার মতন প্রেম হয়ে বিয়ে হয়েছিল। বলিউড তারকাদের মধ্যে অন্যতম জুটি হলেন রণবীর আলিয়া। বারে বারে দর্শকদের মন জয় করে নিয়েছে এই জুটি সে বাস্তবে হোক কিংবা পর্দায়। শুক্রবার রানী মুখার্জির শাশুড়ি অর্থাৎ যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মৃত্যুর পর তাদের বাড়িতে পৌঁছে যান বলিউডের এক ঝাঁক তারকা।

 

চোপড়া বাড়িতে দুঃসময় পৌঁছে গিয়েছিলেন রণবীর এবং আলিয়া তাদের পাশে দাঁড়াতে। আলিয়া চোপড়া বাড়িতে ঢোকার আগে তার জুতো খুলে রেখেছিলেন। আর তার ঠিক পিছনেই ছিলেন তার স্বামী রণবীর কাপুর। স্ত্রী জুতো খুলে রাখার পরে নিজের সঙ্গে তার স্ত্রীয়ের জুতোটিকেও বেশ সযত্নে একদিকে সরিয়ে রাখলেন।

 

রণবীর নিজের হাতে স্ত্রীর জুতো সরিয়ে রাখছে এই ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতেই দর্শকদের বেশ মন ছুঁয়েছে। কেউ কেউ রণবীরকে “সেরা স্বামীর” তকমা দিয়েছেন আবার কেউ রণবীর আলিয়াকে “ভারতের সেরা” দম্পতি বলেছেন। কিছুদিন আগেই এই জুটি বিবাহ বার্ষিকী পালন করেছিলেন মেয়ে রাহাকে নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.