বিনোদন

বিগ বস OTT 3-এর শ্যুটিং সেটে প্রাণঘাতী দুর্ঘটনায় চিকিৎসাধীন বিশাল পান্ডে

জনপ্রিয় টিভি শো গুলির মধ্যে অন্যতম হলো বিগ বস OTT 3। যেটা বর্তমানে সম্প্রচারিত হচ্ছে জিও সিনেমা প্লাটফর্মে। এবার সেখানেই ঘটে গেল বিপত্তি। সেই শো’য়ের এক প্রতিযোগী বিশাল পান্ডে শ্যুটিং চলাকালীন প্রাণভটির দুর্ঘটনার সম্মুখীন হয়। কপাল জোরে প্রাণে বাঁচলেও। বর্তমানের চিকিৎসাধীন রয়েছেন তারকা।

এই বিগ বস OTT 3 শ্যুটিং চলাকালীন অসম্ভব পুরে গিয়ে কাছে টুকরো স্নায়ুতে ঢুকে যায় অভিনেতা বিশাল পান্ডের। গুরুত্বরভাবে আহত হয়েছেন অভিনেতা। এমনকি হৃদয়ের কাছাকাছি ধমনিটি কয়েক ইঞ্চির জন্য রক্ষা পেয়েছে। তাই বলাই যায় অভিনেতা কপাল জোরে প্রাণে বেঁচেছেন। সম্প্রতি তারা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই তারকা নিজের মনের জোরে এই গুরুতর অপারেশনের পরেও হাসপাতালের বেডে শুয়ে মুখে একরাশ হাসি নিয়ে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন। পাশাপাশি আগামী দিনে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যা দেখে নেটিজেনরা আবেগপ্রবণ হয়েছেন পাশাপাশি তার দ্রুত আরো কামনাও করেছেন।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেতা বিশাল পান্ডে লিখেছেন, ‘দুর্ঘটনা মানুষকে নাড়িয়ে দেয়। শুটিংয়ের সময় কাঁচে আমার স্নায়ু কেটে গিয়েছে যা আমি কখনও ভাবিনি। আমার সবচেয়ে প্রিয় কাজ অভিনয় করা। আর সেটা করতে গিয়েই এমন বিপত্তি। দু’টি অস্ত্রোপচারের পর আমার সব কাজ বন্ধ রাখতে হচ্ছে। একজন মানুষ যে এত কষ্ট করে নিজের ইচ্ছে মতো শারীরিক কাঠামো তৈরি করল, স্বপ্নের কেরিয়ারের পথে এগিয়ে যাচ্ছিল তাঁর কাছে এটা একটা দুঃস্বপ্ন। মারাত্মক দুর্ঘটনার পরও দেখুন এই ছবিগুলোতে আমি হাসছি। কেন জানেন? কারণ আমি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব তখন আর কেউ বা কোনও কিছু আমাকে থামাতে পারবে না। তাই এই পরিস্থিতিতেও আমি থামছি না। এই ছোট ঘটনা আমার মনের জোর কমাতে পারবে না বরং আমাকে সুস্থ হয়ে জীবনে এগিয়ে যেতে উজ্জীবিত করবে। যেমনটা বলা হয় সূর্য আবার ওঠে, আমিও তেমনই আমার জীবনেও ঘটবে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.