প্রতিবছরই ভারতীয় সিনেমা অস্তরের মন ছেড়ে জায়গা করে নেয়। এবারও তার অন্যথা হলো না। ফের ভারতীয় সিনেমা এক মাইলস্টোন স্থাপন করল।এবারের ছবি মুক্তির আগেই অস্কারের জন্য ভারতীয় সিনেমা হিসেবে মনোনীত হলো ‘হোম বাউন্ড’।
৯৮ তম অস্কারে ভারতীয় সিনেমায় হিসেবে মনোনয়নের দৌড়েছিল একাধিক তাবর তাবড় সিনেমা। সেই তালিকায় ছিল আমির খানের ‘সিতারে জমিন পর’, জন আব্রাহামের থ্রিলার ‘দ্য ডিপ্লোমাট’, করণ তেজপাল পরিচালিত ‘স্টোলেন’-এর মতো বিভিন্ন সিনেমা। এবার সেই সমস্ত সিনেমা কে পেছনে পেলে অস্কারের মঞ্চে উঠে গেল জাহ্নবী কাপুর অভিনীত ‘হোম বাউন্ড’। এই সিনেমায় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বেঁধে ছিল ইশান খট্টার। এমনকি সিনেমার প্রযোজনা করেছে কারণ জোহানের প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন। পাশাপাশি এই সিনেমার পরিচালনার দায়িত্ব সামলেছেন নীরজ ঘাইওয়ান ও শ্রীধর দুবে।
এছাড়াও এই সিনেমার গল্প লিখেছেন বরুণ গ্রোভার। যেই গল্প গড়ে উঠেছে একটি গ্রামে দুই বন্ধু পুলিশি চাকরির স্বপ্ন নিয়ে। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে সেই চাকরির দায়িত্ব পাওয়ার আশায় প্রতিযোগিতায় নেমে পরায় হতাশা ও জীবনযাত্রায় ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরীক্ষার মুখে পরে যায়। তবে তার পরেও সেই বন্ধুত্ব টিকে থাকে নাকি বিচ্ছিন্ন হয়ে যায় সেটাই এই সিনেমার গল্পের মূল আকর্ষণ। এই সিনেমা বড় পর্দা কাঁপাতে চলেছে আগামী ২৫ শে সেপ্টেম্বর। তবে অস্কার মঞ্চে এই সিনেমা যাওয়ার ফলে বক্স অফিসে ব্যাপকভাবে প্রভাব পরবে বলে আশা করছে সকলে।







