জেলারাজনীতি

কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে কাল ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধ্ ডাকল বিজেপি

আজ বিজেপী বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন তৃণমূল সমস্ত নৃশংসতার জায়গা ছাড়িয়ে গেছে। কালিয়াগঞ্জের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তৃনমুল কংগ্রেস সারা বাংলাতে অস্থিরতা এবং অরাজকতা তৈরী করতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব জেনেও চুপচাপ আছেন।কারন ওনার পুলিশ আসল অপরাধী। তাই উনি পুলিশকে কিছুই বলবেন না। আজ ভাইপো উত্তরবঙ্গ বেড়াতে এসেন সাথে লোক লষ্কর নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাবেন। যতদিন থাকবেন উনি ততদিনই গন্ডগোল হবে উত্তরবঙ্গ জুড়ে মিলিয়ে নেবেন।

আগামীকাল শুধুমাত্র উত্তরবঙ্গ বনধ্ ই থাকবে না আমাদের প্রতিবাদ মানুষের কাছে পৌছাবে। কাল আমাদের প্রতিবাদ এই তৃণমূল সরকারের অপসাসনের বিরুদ্ধে। তাই আমাদের জনগনের কাছে আবেদন এই বনধ্ সমর্থন করে আমাদের পাশে থাকুন। এই তৃণমূল আর নয় এই বার্তা আমাদের মানুষের কাছে পৌছে দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.